Back to Blog Portal
NCLEX Preparation

NCLEX Full Process (Part-01)

N
Nazmul Hasan Fahad
July 29, 2026

কিছুদিন আগে পোস্ট দিয়েছিলাম যে, আপনারা কি জানতে চাইছেন! অনেকেই বলেছিলো NCLEX নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করার। কিন্তু সময় স্বল্পতার কারনে Video তৈরি করা সম্ভব হচ্ছে না তাই ধারাবাহিক পোস্ট করে সব লিখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

 

🔴🟡NCLEX Exam কি?

✅✅ NCLEX - National Council Licensure Examination. এই পরিক্ষা টি USA, Canada & Australia তে Registered Nurse হতে চাইলে দিতে হবে।

 

🟡🔴 পৃথিবীর যেকোন দেশে কাজে লাগানো যাবে US-RN হইলে?

✅✅ না। ধরেন, আপনি যদি জার্মানীতে Registered Nurse হইতে চাইছেন তাহলে তাদের Nursing Regulatory board এর রিকয়রমেন্ট ফিল করতে হবে।

 

🔴🟡 NGN কি?

✅✅NGN- Next Generation NCLEX। এপ্রিল ১, ২০২৩ থেকে আগের ক্লাসিক NCLEX এর প্রশ্নের প্যাটার্ন ও স্কোরিং পদ্ধতিতে অনেকটা পরিবর্তন এনেছে। যেটা NCSBN প্রতি ৩ বছর পর পর করে আসছে।

 

🟡🔴NCSBN আবার কি? তাদের কাজ কি?

✅✅NCSBN- The National Council of State Boards of Nursing. তারাই NCLEX পরিক্ষা, ATT (Authorization to test), RN হিসেবে আপনাকে স্বীকৃতি তারাই দিবে।

আমেরিকাতে ৫০ টি স্টেট এবং ৫০ টি Board of Nursing সবাই NCSBN এর Member.

তাছাড়া আমেরিকান টেরিটোরিতে - American Samua, Guam, Northern Mariana islands তারাও NCSBN এর Member.

 

🔴🟡 NCLEX এর প্রশ্ন কেমন হয়?

✅✅ প্রশ্নের ধরন অনেক - Single Choice, Select All That Apply, Drag & Drop, Highlight, Re-order, Answer Matching, Multiple Response, Fill the blank Etc.

এখন অনেক গুলো প্রশ্নের ধাপের মধ্যে আপনার ভাগ্য কোনটা পড়বে সেটা বলা মুশকিল।

 

🟡🔴Pearson Vue কি? NCLEX এর সাথে তাদের সম্পর্ক কি?

✅✅ তারা বিভিন্ন প্রফেশনাল পরিক্ষা নিয়ে থাকে তার মধ্যে NCLEX ও নিয়ে থাকে। Pearson Vue তারা CAT টেস্ট গুলো নিয়ে থাকে। তবে সব Pearson Vue সেন্টারে NCLEX পরিক্ষা দেয়া যায় না, সেসব সেন্টারে NCLEX পরিক্ষা দেয়ার অনুমতি দিয়েছে NCSBN সেসব সেন্টারেই NCLEX পরিক্ষা দিতে নিতে পারবে।

Pearson এর কাজ শুধু পরিক্ষা নেয়া,অন্য কোনো কাজ নেই। তারা আপনার পরিক্ষা নেয়ার পর আপনার স্কোর টা NCSBN ও আপনার BON এ পাঠায় দেয়।

 

🔰🔰পরবর্তী পর্ব গুলো পেতে আমাদের পেইজের সাথেই থাকুন।

SPONSORED

NextGen NCLEX Live Batch

Crack USA/Canada licensing exam in 1st attempt with NTCBD experts.

Enroll Now

Article Tags

#NCLEX-RN #NCLEX-PN #NextGen NCLEX #Nursing Tips #Study Plan #Pharmacology #USA Nursing #NCLEX Full Process #Part-01
Information 1 Chat Now
Information 2 Chat Now