Back to Blog Portal
Steps to seat for the NCLEX (CGFNS)

NCLEX Full Process (Part-03)

N
Nazmul Hasan Fahad
July 29, 2026

⭕ Part-3 ; A-Z

🔴🟡 ভাই সবই বুঝলাম কিন্তু পরিক্ষায় বসার জন্য আমার কি কি কাগজপত্র সাবমিট করতে হবে/ কি কি প্রসেস শেষ করতে হবে?

ধাপ-১ঃ আপনার ক্রডিনশিয়াল ইভ্যালুশন।
ধাপ-২ঃ NCLEX এর রেজিষ্ট্রেশন (ATT).
ধাপ-৩ঃ পরিক্ষার জন্য স্লট নির্ধারন করা, মানে আপনি কোন দিন কোন সময় পরিক্ষা দিবেন সে সময় নির্ধারন করা আরকি।
ধাপ-৪ঃ পরিক্ষায় বসবেন।

🟡🔴কিন্তু ভাই ক্রেডিনশিয়াল ইভাল্যুশন কি? কিভাবে করবো?

✅✅ ক্রেডেনশিয়াল ইভ্যাল্যুশন হলো- আমেরিকায় RN হতে চাইলে যে শিক্ষাগত যোগ্যতা বেধে দিয়েছে তা আপনি বাংলাদেশের পড়াশোনায় সেটা পূর্ন করেছে কিনা।
🔰এখন আসি Credential evaluation আপনি কিভাবে করবেন সেই প্রসেসে:


✅ Credential Evaluation করার জন্য USA Authorized Agencies আছে। নার্সদের জন্য সবচেয়ে জনপ্রিয় Evaluation Service হচ্ছে-
⭕ CGFNS- The Commission on Graduates of Foreign Nursing Schools.

🔰 CGFNS ডেডিকেটেড ইভ্যালুশন সার্ভিস নার্সদের জন্য। তাছাড়া আপনি চাইলে একই সাথে ভিসা স্ক্রিন ও করে ফেলতে পারবেন।
CGFNS- Evaluation করতে আপনার যে যে কাজ স্টেপস ফলো করতে হবে:
✅ Online account create করা CGFNS পোর্টালে।
✅ Online এ আবেদন করা। আপনি একসাথে ইভাল্যুশন ও ভিসা স্ক্রিন রিপোর্ট ও নিয়ে নিতে পারবেন।
✅ আপনার ট্রান্সক্রিপ্ট তাদের কে কুরিয়ার করে পাঠায়তে হবে।
✅ English proficiency score লাগবে।


⭕খরচ হবে: ৪৫০$
⭕সময় লাগবে: কমপক্ষে ৯০ দিন।

🔵🟡 ভাই ভিসা স্ক্রিন সার্টিফিকেট কি?

✅✅ ভিসা স্ক্রিন সার্টিফিকেট হচ্ছে, USCIS এর ইমিগ্রেশন রিকয়রমেন্ট অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতা ও ভাষাগত দক্ষতার সার্টিফিকেট। সেই সার্টিফিকেট আপনি যখন ইন্টারভিউ দিতে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের এম্বাসিতে যাবেন তখন ইমিগ্রেশন অফিসার আপনার এই ভিসা স্ক্রিন সার্টিফিকেট দেখবেন। তখন আপনার কোনো English proficiency test এর স্কোর লাগবে না।

🟡🔵 ভাই CGFNS এ ইভাল্যুশন করতে গেলে অনেক খরচ! কম খরচে এবং অল্প সময়ে Evaluation করার কি কোনো রাস্তা আছে?

✅✅ আছে ভাই। আপনি ১৯ হাজার টাকার মধ্যেই Evaluation করে ফেলতে পারবেন। আর সময় ৫০-৭০ দিনের মধ্যেই। কিন্তু কি করে?

সেই খোঁজ খবর দিবো পরের পর্বে, সাথে থাকুন।

SPONSORED

NextGen NCLEX Live Batch

Crack USA/Canada licensing exam in 1st attempt with NTCBD experts.

Enroll Now

Article Tags

#NTCBD #NCLEX Training Center BD #NCLEX-RN #NextGen NCLEX #NCLEX-PN #Nursing Tips #USA Nursing #Board of Nursing (BON) #Texas BON #NYSED #CGFNS #Evaluation

Related Articles

No related articles found.
Information 1 Chat Now
Information 2 Chat Now