যেভাবে GO নিতে হয়, NCLEX পরিক্ষার জন্য!
𝐍𝐂𝐋𝐄𝐗 পরিক্ষা দিতে যেহেতু আমাদের ভারত/মালেশিয়া যেতে হয়। সেজন্য যারা সরকারি চাকরি করেন, তাদের বহিঃবাংলাদেশ গমনের জন্য 𝐆𝐨𝐯𝐞𝐫𝐧𝐦𝐞𝐧𝐭 𝐎𝐫𝐝𝐞𝐫 (𝐆𝐎) নিতে হয়! 𝐆𝐎 নিতে হলে আপনাকে যেসব প্রসেস করতে হবে তা নিচে 𝐒𝐭𝐞𝐩 𝐛𝐲 𝐬𝐭𝐞𝐩 তথ্য প্রদান করা হলোঃ 𝐒𝐭𝐞𝐩-01ঃ আপনি যে হাসপাতালে কর্মরত সেই হাসপাতালের অফিস সহকারীর থেকে একটি বহিঃবাংলাদেশ গমনের জন্য যে আবেদনের ফরম্যাট থাকে তা চেয়ে নিবেন! তারপর সেটি পূরন করতে হবে। সেখানে আপনার ব্যাক্তিগত, চাকরির ও পূর্ব ভ্রমনের তথ্য দিতে হয়। 𝐒𝐭𝐞𝐩-02: তারপর আপনি সেটি আপনার হাসপাতালের অফিসে জমা দিলে সেখান থেকে ০১ টি পেপার দিবে, যেটাতে 𝐀𝐆 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞, সেগুনবাগিচা অফিস থেকে সাইন নিতে হয়! এক্ষেত্রে আপনি চাইলে আপনার হসপিটালের অফিস সহকারীর সাহায্য নিতে পারেন কিংবা নিজে গিয়ে ওই পেপারটা সই করিয়ে আনতে পারেন! 𝐒𝐭𝐞𝐩-03 𝐀𝐆, 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 সেগুনবাগিচা/আপনার এরিয়ার লোকাল 𝐀𝐆 অফিস থেকে সেই পেপার টা রেডি করার পর, আপনার 𝐃𝐆𝐍𝐌 পরিচালক বরাবর একটি দরখাস্ত লিখতে হয় এবং আবার কখনো কখনো হাসপাতালের পরিচালক বরাবর ও বাড়তি আরেকটি দরখাস্ত লিখতে হয় যাতে 𝐋𝐨𝐜𝐚𝐥 𝐎𝐫𝐝𝐞𝐫 প্রদান করা হয় এই মর্মে । সেখানে মেনশন করতে হয় আপনি কোনো যাবেন আর কতদিন থাকবেন। সেই দরখাস্তের সাথে যেসব সাপোর্টিং পেপার আপনি সংযুক্ত করতে হবেঃ1. পূরনকৃত বহি: বাংলাদেশের ফরম। 2. দুই মাসের উপস্থিতির ফিঙ্গারপ্রিন্ট এর কপি 3. স্থায়ীকরণের ফটোকপি। 4. এনআইডির ফটোকপি। 5. এক্সাম সিডিউল তারপর, অফিস হতে আপনাকে একটি 𝐋𝐨𝐜𝐚𝐥 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫𝐢𝐭𝐲 𝐍𝐎𝐂 দিবে। তবে, ক্ষেত্র বিশেষ হসপিটাল পরিচালক আপনার কাছে কারন জানতে পারে, যে কেনো আপনি বহিঃবাংলাদেশ ছাড়পত্র চাচ্ছেন! সেক্ষেত্রে, অল্পকথায় স্মার্টলি পরিচালক মহোদয়কে বুঝিয়ে বলতে হবে। 𝐒𝐭𝐞𝐩-04 𝐃𝐆𝐍𝐌 পরিচালক মহোদয় বরাবর একটি আবেদন পত্র লিখতে হবে! সেই দরখাস্ত যেসব সাপোর্টিং ডকুমেন্টস জমা দিতে হবেঃ 🔰 𝐍𝐎𝐂 𝐟𝐫𝐨𝐦 𝐇𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥 (𝐋𝐨𝐜𝐚𝐥 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫𝐢𝐭𝐲 𝐎𝐫𝐝𝐞𝐫 𝐂𝐨𝐩𝐲) 🔰 পাসপোর্ট এর ফটোকপি। 🔰 এক্সাম সিডিউল ( 𝐍𝐂𝐋𝐄𝐗). তারপর অপেক্ষা, এবং 𝐃𝐆𝐍𝐌 𝐰𝐞𝐛𝐬𝐢𝐭𝐞 এ 𝐆𝐎 পাবেন ইনশাআল্লাহ।
NextGen NCLEX Live Batch
Crack your USA/Canada licensing exam in first attempt. Live classes & mocks included.
Book Seat NowBlog Topics
Need Nursing Advice?
Get targeted advice directly from senior verified NTCBD course instructors.