NCLEX Full Process (Part-02)
NCLEX A-Z Part:02 BON কি?BON- Board of Nursing. এক কথায় যদি বলি আপনার অভিবাবক। আমেরিকায় ৫০ টি রাজ্যে ৫০ টি আলাদা আলাদা Board of Nursing থাকে। যারা ওই রাজ্যের Nursing Authority. বলতে পারেন BNMC র মত। আপনি যে NCLEX-RN পরিক্ষা দিবেন আপনাকে যেকোনো ১ টি BON এর অধীনে আপনাকে লাইসেন্স পেতে হবে। যেমন - আমি হয়েছি New York এ RN হয়েছি। তো একেক BON এর একেক নিয়ম, যেমন:কোনো কোনো BON এ Police clearance লাগে।ফিংগার প্রিন্ট।কিছু Mandated Course করতে হয়।English Proficiency test লাগে।আরো অনেক নিয়ম - একেক বোর্ডের স্ব স্ব রুলস।যদি একটা Nursing Regulatory board এর উদাহরণ দিই তাহলে আপনারা আরো পরিষ্কার ধারনা পাবেন:Texas Board of Nursing Recruitment for NCLEX: Criminal Background Check/ Police clearance. Nursing Jurisprudence Exam - যেটায় আবার ৭৫% মার্ক পাইতে হবে। affidavit of Graduation লাগবেএসব ক্রাইটেরিয়া পূর্ন করে তারপর NCLEX এর জন্য ATT অর্থাৎ Authorization to Test পাবেন। এক স্ট্যাটের লাইসেন্স দিয়ে আমি অন্য স্টেটে কি কাজ করতে পারবো? হ্যা, পারবেন। যেমন- আমি New York state board of Nursing থেকে Registered Nurse হয়েছি কিন্তু আমি আমেরিকার বাকি ৪৯ টি রাজ্যে কাজ করতে পারবো। কিন্তু আপনাকে আপনার লাইসেন্স Endorse করে নিতে হবে। Endorse টা আবার কি? কিভাবে করে Endorse? Endorse হচ্ছে অনুমোদন। ধরেন, আমি New York কাজ না করে করতে চাই Arkansas রাজ্যে। তো আমি Arkansas বোর্ডে একটা এপ্লিকেশন করবো যে - তোরা আমার লাইসেন্স টা Arkansas রাজ্যের জন্য Endorse দে।তখন তাদের BON এর পোর্টালে Application করে এবং তাদের রিকয়রমেন্ট ফিল করলে তারা আমাকে তাদের রাজ্যে অনুমতি দিবে কাজ করার। ও আপনাকে কিন্তু Application fees + Nursys. Com এ ভেরিফিকেশনের fees ও দিতে হবে। ভাই বলেন- কোন স্টেটে NCLEX লাইসেন্স নেয়ার জন্য রিকয়রমেন্ট সহজ? New York. এতক্ষণে জেনে গেছে একেক BON এ একেক নিয়ম। তারমধ্যে New York আমার কাছে সব থেকে ভালো লেগেছে। বিশেষ করে, NCLEX পরিক্ষার জন্য তাদের তেমন কঠিন কোনো ক্রাইটেরিয়া নেই। শুধু লাগে-BSN/Diploma DegreeChild Abuse & Infection Control দুটি মেনডেটেড কোর্স। (এক ভিডিও দিবো সময় করে কিভাবে কোর্স দুটি সহজে করতে পারেন)আজ এই পর্যন্ত পরবর্তী পর্বে কিভাবে পরিক্ষার জন্য ইলিজিবিলিটি অর্জন করবেন তা বিস্তারিত লিখবো ইনশাআল্লাহ।
NextGen NCLEX Live Batch
Crack your USA/Canada licensing exam in first attempt. Live classes & mocks included.
Book Seat NowBlog Topics
Need Nursing Advice?
Get targeted advice directly from senior verified NTCBD course instructors.